সিংগাইরে ওয়ালটন পন্য কিস্তি ক্রেতার পরিবারকে সুরক্ষা সহায়তা প্রদান

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে সাহরাইল বাজার ষ্ট্যান্ড এলাকায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তি ক্রেতার পরিবারকে সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে সাহরাইল ষ্ট্যান্ড ওয়ালটন প্লাজা সাহরাইল শাখার আয়োজনে ওয়ালটন পন্য ক্রেতার পরিবারদের নিয়ে এ সুরক্ষা সহায়তা হিসেবে এক লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় সাহরাইল ওয়ালটন প্লাজার ব্র্যাঞ্চ ম্যানাজার মো.সামছুল ইসলামের পরিচালনায় চিফ ডিভিশনাল অফিসার ডিভিশন-২ মো.শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্যে রাখেন,রিজিওনাল সেলস ম্যানাজার ঢাকা ওয়েস্ট এরিয়া মো.শফিকুল আজাদ, রিজিওনাল কেডিট ম্যানাজার ঢাকা ওয়েস্ট এরিয়া ইশতিয়াক আহমেদ, কাস্টমার রিলেশন ইনচার্জ মো.নাহিদ হাসান,মার্কিটিং এন্ড কমিনেকেশন ব্রান্ড ম্যানাজার ওয়াহিদুজ্জামান,স্থানীয় মো.মশিউর রহমান দুলাল ও মো.রিয়াজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন,ওয়ালটন একটি দেশীয় পন্য। যারা এ পন্য ক্রয় করেছেন তারা আমাদের পরিবারের একজন সদস্য। হুমায়ুন নামের এক ব্যক্তি কিস্তিতে ওয়ালটন পন্য ক্রয় করেন। তিনি ৪ কিস্তি দেয়ার পর মৃত্যু হয়। তার পরিবারকে ১লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হলো। বক্তারা আরো বলেন,ওয়ালটন পন্যে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডে নগদ ও কিস্তিতে পন্য ক্রয়ে বিশেষ ছাড়,সারাদেশে ৩ হাজার এর অধিক হাসপাতাল ডায়াগণস্টিক সেন্টার,শিক্ষা প্রতিষ্ঠান অ্যামিউজমেন্ট পার্ক, রিসোর্ট,সুপারশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়। এছাড়াও প্লাজা ভিত্তিক হ্যাপিনেস ও হেলথকেয়ার অফিসারের সাহায্যে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেলিমেডিসিন সেবা,মৃত গ্রাহক পরিবারের সদস্যেদের জন্য যোগ্যতা অনুযায়ী ওয়ালটন প্লাজায় চাকুরির সুযোগ রয়েছে। তারা আরো বলেন,কিস্তি চলমান অবস্থায় গ্রাহক বা তার পরিবারের সদস্যেদের মৃত্যুতে ২৫ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা,মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
সুবিধাভোগী পরিবারের ইমন,আর্থিক সহায়তা পেয়ে ওয়ালটন পন্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
আলোচনা সভায় ওয়ালটন গ্রাহকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি মো.শাহাদাৎ হোসেনের বক্তব্যের মধ্যেে দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *