সিংগাইরে সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে অর্থদণ্ড

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে উপজেলা কৃষি বিভাগের প্রসিকিউশনের ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার(২৫ জুন) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। অভিযান পরিচালনার সময় বিনির্দেশ বহির্ভূত ভাবে সার গুদামজাতকরন, সংরক্ষণ, বিক্রয় ও বিপননের দায়ে মেসার্স সোনালী ট্রেডার্সের প্রোপাইটার আব্দুল কাদের মিয়াকে ১০ হাজার ও মেসার্স সায়েদুর ট্রেডার্সের মো: সায়েদুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
এসময় সারের মূল্যতালিকা, ক্রেতাকে ক্রয়ের রশিদ প্রদান এবং দৈনিক স্টক রেজিস্টার এবং বাস্তব মজুদ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেয়া হয় বলে জানাযায়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,জনস্বার্থে এধরণের অভিযান/কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *