শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৭ হাজার ৭শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মুসা গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুসা (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফকার করেছে র‌্যাব-১০।

সোমবার বিকেলে উপজেলার শ্রীনগর বাজার এলাকা থেকে মুসাকে আটক করে র‌্যাব সদস্যরা। মুসা দোগাছি গ্রামের পশ্চিম পাড়ার আমিনুল হকের ছেলে।

র‌্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মুসাকে আটক করে। তাকে তল্লাশী করে তার দখল হতে ৭ হাজার ৭০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী ১টি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ১০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী মুসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *