শ্রীনগরে বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামী রাসেলসহ গ্রেফতার-২

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামী রাসেল হাওলাদার(২৯) ও সুজন শেখ(২৮) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে  উপজেলার কুশুরীপাড়া বাইপাস এলাকা থেকে তাদের জনকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলো রাসেল হাওলাদার (২৯) পিতা মৃত হাসেম হাওলাদার, সুজন শেখ (২৮) পিতা হযরত শেখ উভয়ের বাড়ি উপজেলা ইউনিয়নের পূর্ব বাঘড়া গ্রামে। এ সময় তাদের ব্যবহৃত ১৬০ সিসির টিভিএস এপারস মোটর সাইকেল জব্দ করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত রাসেল এর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে ও সুজন শেখের বিরুদ্ধে মামলা রয়েছে ৩ টি। এ ঘটনায়ও অস্র আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *