শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরআন শরীফ দিলেন স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোহারে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘কুরআন শরীফ’ উপহার দিয়েছে ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগ। সোমবার বিকেলে দোহার থানার সামনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ‘কুরআন শরীফ’ তুলে দেয় সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিক তালুকদারের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সহিদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. সেন্টু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কারী আব্দুল শুকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *