নবাবগঞ্জে ইউএনও-দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু। সোমবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সভা করা হয়। উপজেলা কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, উপজেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, সদস্য মাধুরী বণিক, একেএম নাসির উদ্দিন, রিপা সুজানা গমেজ, কো-অপ্ট সদস্য বিপ্লব ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *