কাজী সোহেল: আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এ উপলক্ষ্যে রোববার বিকাল ৫টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলসহ ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়।
এসময় প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলো আজ তিনি মুক্ত। দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিলো। হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আজ পালিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, আবু শফিক মাসুদ, এরশাদ আল মানু, মহসীন রহমান আকবর, মিজানুর রহমান, মহসীন আহমেদ তুষার, ডা. আব্দুস সালাম, ছাত্রদল নেতা ইসতিয়াক চৌধূরী, মুজাহিদ ইসলামসহ নবাবগঞ্জ উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
