নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দোহার উপজেলার শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুতারপাড়ায় মডেল মসজিদের মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দোহার উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠানে মুহাম্মাদ মামুন আল জামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ফরহাদ হোসেন,। প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক, মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের দোহার উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুকসহ আরও অনেকে।
সকলের সম্মতিক্রমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দোহার শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মুহাম্মাদ মামুন আল জামী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আয়মান। অন্যান্য কমিটির সদস্যদের নিয়ে দেশের ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
