মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একত্রে মিলেমিশে বসবাস করে।এই ধর্মীয় সমঅধিকার দিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরা পত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি বিকেলে কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকায় হিন্দু সম্প্রদায়ের নবনির্মিত নাট মন্দির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন। আমান আরো বলেন দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে মন্দির পাহারা দেবে। এছাড়া মন্দিরে নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন। আপনারা শান্তিপূর্ণভাবে এ বছর দুর্গোৎসব পালন করবেন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন প্রকার সন্দেহ নেই। তাই আমাদের সবাইকে আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি কেরানীগঞ্জের উন্নয়নের জন্য আমার জীবন যৌবন শেষ করেছি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার প্রমূখ। তিনি বিকেলে আটি ভাওয়াল কলেজ মাঠে কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেই যথাসময়ে হবে আগামী নির্বাচন। তাই ২০২৬ সালে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়েই হবে আগামী সংসদ নির্বচন। তিনি আরো বলেন, আমার জীবন ও যৈবন শেষ করেছি কেরানীগঞ্জ ও দেশের মানুষের কল্যাণের জন্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন কারিলে আমরা আপনাদের নিয়ে কেরানীগঞ্জে এটি মডেল টাউন হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ সভাপতি রুহুল আমিন, মো নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সিনিয়ার যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির,যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মসলেউদ্দিন ফারুকীবাবুল, সেলিম রেজা, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, কেরানীগঞ্জ মাঠের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন কবির,শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল জাসাসের সভাপতি সাফায়েত হোসেন প্রমুখ।
