নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এই বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও তাদের মেধার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ ও সমাজসেবক দুর্জয় মাহমুদসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *