দোহারে অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদিন ব্যাপি অক্সফোর্ড মডেল স্কুলের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক মো. এমারত হোসেন এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ম্যাজেস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর কমান্ডার জিয়া উদ্দীন ভূঁইয়া, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহমেদ,  দোহার প্রেসক্লাবের সভাপতি মু.তারেক রাজীব, আবুল বাশার, মারুফ চৌধুরী, শিপন মোল্লা সহ স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা তালিকায় অর্জনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথি ও শিক্ষকমন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *