নবাবগঞ্জে হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সগণ এ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তার সফর সঙ্গী ছিলেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ পরিদর্শন রুটিন মোতাবেক। তবে এখানে এসে চিকিৎসকের উপস্থিতি দেখে আমার খুব ভাল লাগল। তিনি আরও বলেন, বর্তমানে সরকারী হাসপাতালগুলোতে ওষুধের কোন অভাব নেই। লোকবলের কিছুটা সমস্যা রয়েছে তবে তা পূরণে যথেষ্ট চেষ্টা অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, নবাবগঞ্জের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, ডা. প্রিতম দে, ডা. কামরুজ্জামান, ডা. তাহসীন, ডা. সুমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *