দোহারে জয়পাড়া বাজারে প্রশাসনের অভিযান: চার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। স্বাস্থ্য বিধি না মানায় ও পন্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানাতে জনস্বার্থে এই অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *