কেরানীগঞ্জে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পোস্তাগলা সেতুর কেরানীগঞ্জ প্রান্ত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় নদী তীর দখল করে গড়ে উঠা ৪০টি স্থায়ী ও অস্থায়ী দোকান ভেঙে দেয়া হয়। একইসাথে নদী তীর দখল করে রাখা ইট, বালু পাথর নিলামে ৮ লাখা ২০ হাজার টাকা বিক্রি করে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিল অভিযানে নেতৃত্ব দেন। ঢাকা জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র নবগঠিত রিভার গার্ড এ অভিযানে সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে দেয়াল ভেঙে এক শ্রমিক গুরুত্বর আহত হয়। তাকে ঢাকা পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *