নবাবগঞ্জে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার সামগ্রি বিতরণ

 আব্দুল রাহিম:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে কাঁঠালীঘাটা এলাকায় বাবু মিয়ার নিজ বাড়িতে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজ সেবক মামুন বাওয়ালীর সঞ্চালনায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো.রোমান মিয়ার  নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সামাজি প্রতিষ্ঠান। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সব সময় অসহায় দরিদ্রের সহযোগিতা দিয়ে থাকেন। শীতকালে শীতবস্ত্র, আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে দাড়ান। এই ট্রাস্টের সেবা প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান ট্রাস্টের চেয়ারম্যান মো.রোমান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাবু মিয়ার সহধর্মিণী বেগম রোকেয়া, কাঁঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বান্দুরা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া,সমাজ সেবক ইসমাঈল মাদবর, আইয়ুব বাওয়ালী,শহিদুল ইসলাম শহিদ,সজিব হোসেনসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *