নবাবগঞ্জে ব্রাকের প্রত্যাশা প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম মিটিং ও কমিটি গঠন

 নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকার নবাবগঞ্জে ব্রাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিমেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস ( প্রত্যাশা ২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার হলিডে রেস্তুরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই প্রবাসবন্ধু ফোরাম কমিটি গঠন করা হয়। এসময় সভাপতি পদে মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি পদে ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে খলিলুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক পদে এম.এ মজিদের নাম সর্ব সম্মতিক্রমে ঘোষণা করে ওইদিনই কমিটি গঠন করা হয়।

এসময় ব্রাকের এস এস ই আর ফাহিম ইসলাম সৌরভ ও নবাবগঞ্জ উপজেলার ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রাম অর্গানাইজার আবুল কালাম সহ ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *