এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ্য ও অস্বচল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাঘড়া ইউনিয়নরে পূর্ব বাঘড়া,কাদিরকান্দা, বেপারী বাড়ী,বেপারী পাড়া, চৌকিদারবাড়ী,মাঘডাল নয়াবাড়ী এলাকার ৫০টি অসহায় দুস্থ্য ও অস্বচল পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠনটির সভাপতি শেখ হামিদুর রহমানের নেতৃত্বে সংগঠনের সাধারন সম্পাদক রাসেল শিকদার, সহ-সভাপতি ওবাইদুল মোল্লা, প্রচার সম্পাদক রাকিব হোসাইন, সহ-সমাজকল্যাণ সম্পাদক রনি, নির্বাহী সদস্য সাগর, রাকিব মোল্লা, মারুফ হোসেন, মাহিমগণ অসহায় দুস্থ্য ও অস্বচল পরিবারগুলো ঘরে ঘরে গিয়ে এক কেজি আলু,আধা কেজি চিনি,আধা লিটার তৈল,আধা কেজি পেয়াজ,আধা কেজি মুড়ি,আধা কেজি ছোলা, আধা কেজি খেজুর, সম্বলিত প্যাকেটের এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবা মূলক সংগঠন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো মুল এজেন্ডা, সমাজের দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন উপহার, শীতবস্ত্র উপহারসহ বিভিন্ন সময় সেবামূলক কাজ করে থাকেন। সংগঠনের সদস্যদের অনুদানে বিভিন্ন সময় সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।
