বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় মাওয়াগামী এক আরোহী নিহত হয়েছে ।
সোমবার সকাল ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের
নিমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮ দিকে মাওয়াগামী মোটর সাইকেলটিকে নিমতলা নামক এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয় । নিহতের পরিচয় ও ঘাতক যানের শনাক্তের চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *