নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার লটাখোলা চর জয়পাড়ায় তন্তবায় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৫ শতাধিক সাধারণ তাঁতীদের উপস্থিতিতে সভার মূল অলোচনা শুরু হয় । ১৯৪৬ খ্রি. সমিতির জন্মলগ্ন থেকে এই প্রথমবারের মতো এরকম সভার আয়োজন দেখে সাধারণ তাঁতীদের মাঝে আশার আলো দেখছেন। সাধারণ তাঁতীরা তাদের অনেক দিনের সমস্যার কথা তুলে ধরতে পেরেছে বলে আনন্দিত আগত তাঁতীরা । প্রতি মাসে যেন এরকম সাধারণ সভার আয়োজন করা হয় দাবি জানান সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ।
এসময় চর জয়পাড়া উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লি. সভাপতি মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আলাউদ্দীন মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দোহার-নবাবগঞ্চ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্টিয়াল ইউনিয়ন লিমিটেড এর সভাপতি মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন ।
উপজেলা সমবায় সমিতির সহকারী পরিচালক মামুন উর-রশিদ , চর জয়পাড়া উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লি সাধারণ সম্পাদক মো. দানেজ মাস্টার , পৌর ১নং কাউন্সিলর বদরুল ইসলাম , স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নবী হাসান, সদস্য আবু তাহের , জাকির কবিরাজ ,ইউনুস বেপারি , আব্দুল কাদের প্রমূখ ।
