কেরানীগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. শাহাবুদ্দিন কবীরের তত্ববধানে, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের পরিদর্শক মো. আরাফাত হোসেনের নেতৃত্বে এসআই মো. রজিব হোসেন, এসআই মো. আল আমিন হাওলাদারের সমন্বয়ে গঠিত একটি টিম গত দুইদিনে মুন্সীগঞ্জ, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মো. মনির, আনোয়ার হোসেন ফকু, মীর্জন খালাসী, রুহুল আমীন, মজিবুর ওরফে টিক্কা, মো. রাকিব, আজিজ, বিপ্লব জমাদ্দার ও মুন্না ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. শাহাবুদ্দিন কবীর কেরানীগঞ্জ মডেল থানায় তার নিজ অফিস কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই তথ্য জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা গত ২ নভেম্বর রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রামে বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতি করে বিপুল পরিমাণ স্বর্নালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গত ২১ নভেম্বর রাতে একই ডাকাতরা নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামে নবাবগঞ্জ-দোহার সড়কে রহমত উল্লাহর একটি পিকআপ গাড়ি আটকিয়ে নগদ টাকা, বিপুল পরিমান কাপড়, স্বর্নালংকার ডাকাতি করে নিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *