মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার পশ্চিম অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থীও মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে । বছরের প্রথম দিন বুধবার সকালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলি আহসান খোকন শিকদারের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে বলেন, তোমাদের কাছে বছরের প্রথম দিন বই তুলে দেওয়া আওয়ামীলীগ সরকারের অবদান। আগামী বছর থেকে শেখ হাসিনা সরকার নতুন বইয়ের সাথে ড্রেস বানানোর জন্য ২ হাজার করে টাকা দিবেন। তোমরা ভালো করে লেখাপড়া করবে অনেক বড় হতে পারবে ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। ম্যানজিং কমিটির সদস্য পিয়ার হোসেন, গিয়াস উদ্দিন, কাউছার মোল্লা, এজাজ আহমেদ মন্টু,কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদের মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম প্রমুখ।
