নবাবগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব সিংহড়া গ্রাম থেকে বুধবার সকালে মাহবুব ভূঁইয়া (৫৫) নামে এক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুব ভূঁইয়া ওই গ্রামের মৃত হিরন ভূঁইয়ার ছেলে। স্থানীয় পাতিলঝাপ বাজারে তার একটি রিফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামতের দোকান রয়েছেন।
নিহতের স্ত্রী নুরুন নাহার লাকির বরাত দিয়ে ওসি তদন্ত মোজাম্মেল বলেন, মাহবুব তার স্ত্রীকে নিয়ে এক রুমে থাকতেন। পাশের আরেক রুমে থাকতেন তাদের দুই মেয়ে। রাতে মাহবুবের স্ত্রী তার মেয়েদের রুমে গিয়ে রাত দুইটার দিকে তার রুমে ফিরে এসে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় খাটে মরে পড়ে আছেন ও ঘরের প্রধান দরজা খোলা। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিক কাউকে না জানালে সকালে ঘটনা জানাজানি হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাহবুবের লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল পতিবেদন তৈরি করা হয়েছে।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি (তদন্ত) মোজাম্মল বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি স্যার তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, মৃত্যুপি রহস্যজনক। নিহতের স্ত্রী এলোমেলো কথা বলছেন। একেক সময় একেক কথা বলছেন। এ মুহুর্তে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *