নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশের সতেরো কোটি মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবেই ইনশাল্লাহ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় নবাবগঞ্জ উপজেলার মহাকবি কায়কোবাদ মাঠে আগলা প্রগতি সংঘ আয়োজিত মাস ব্যাপি বিজয় মেলার শেষ দিনে উপজেলার নয়নশ্রী, শিকারীপাড়া এবং বারুয়াখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত লিয়াকত আলী লাকী এসব কথা বলেন।
লিয়াকত আলী লাকী বলেন, ২০২০ সালে দেশের সতের কোটি মানুষ একযুগে মুজিব বর্ষ পালন করবে। মুজিব বর্ষকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি চাই যেভাবেই হোক বঙ্গবন্ধুর জন্য একটি হলেও ভাল কাজ করব। সেই সাথে আমরা যেন সবাই মুক্তিযোদ্ধার চেতনার মূল্যবোধ নিয়েই দেশের জন্য কাজ করে যেতে পারি।
অনুষ্ঠানে সাবেক এমপি ও সাবেক গণ-পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ সুবিদ আলী টিপুর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ, মাহমুদ আলী খান টুলু, সাবেক এডিশনাল আইজিপি মুক্তিযোদ্ধা নাজমুল হক, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিক, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দলাল সিং, প্রগতি সংগের সভাপতি সফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রতন সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনির হোসেন।
পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।
