ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু,, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে পৌর শহর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ , ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এরিই জের ধরে রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
