টঙ্গিবাড়ীতে পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করলেন -মিজানুর রহমান সিনহা

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করেন সাবেক কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য মিজানুর রহমান সিনহা । ২০শে আগস্ট বুধবার দুপুর ৩টার সময টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও কান্দার বাড়ী ও মুন্সীগঞ্জ সদরের কিছু অংশ পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকার জনগণকে সার্বিক সহযোগিতার কথা বলেন ।

এ সময় মিজানুর রহমান সিনহা বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে আগামীকাল কথা বলবো, পদ্মা নদীর ভাঙন থেকে কিভাবে নদীর পাড়ে রহ্মা করা যায় । এছাড়া নদী ভাঙন এলাকার অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন ।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, টঙ্গিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধাদল সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লা খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজু কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সম্পাদক সোলায়মান সাতবর, জেলা বিএনপি সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাব্বার কাজী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান সরদার, উপজেলা বিএনপি সহ- সভাপতি  শাহজাহান বেপারী, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল, জেলা বিএনপি সদস্য ঢালী ওয়াহিদ, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজির শেখ, উপজেলা কৃষকদল সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বেপারী, টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হোসেন লিখন ও বিএম মানঞ্জুর সহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *