শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী করেছে শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয়। এর পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি ও
সদস্য সচিব এমদাদুল হক রজিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর ছনবাড়ী এসে এক পথসভায় মিলিত হয়।

এসময় অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

এছাড়াও বর্ণাঢ্য র‍্যালীতে অংশ গ্রহণ করেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃঁধা, সহ-সাংগঠনিক ইকবাল কবির চাকলাদার,উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধা, সিরাজদিখান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, ফারুক মোড়ল,, জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির ইসলাম বেপারীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *