কেরানীগঞ্জে কার্টুন থেকে উদ্ধার হওয়া খন্ডিত অংশের পরিচয় মিলেছে

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে তিনটি কার্টুন থেকে অজ্ঞাত ব্যক্তির উদ্ধার হওয়া বিভিন্ন খন্ডিত অংশের পরিচয় মিলেছে।নিহত ওই ব্যক্তির নাম মোঃ সবুজ মোল্লাহ(২৭)।তার বাবার নাম মোঃ ইউসুফ মোল্লাহ। তার বাড়ি ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুরের জাদুরচর গ্রামে। তার পারিবারিক সূত্রে জানা যায়,সবুজ মোল্লাহ হেমায়েতপুরের জাদুরচর গ্রামে পরিবারের সাথে বসবাস করত।

সে গাজীপুরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে একটি বিষয়ে কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ বিষয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে কেরানীগঞ্জে এবং মুন্সিগঞ্জে সজীব মোল্লাহর দেহের বিভিন্ন খন্ডিত অংশ বিভিন্ন কার্টুন থেকে পুলিশ উদ্ধার করে।

তবে কি কারনে এবং কারা এমন নিষ্ঠুরভাবে সবুজকে হত্যা করেছে তা তার পরিবারের লোকজন কিছুই বলতে পারছে না।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, এ বিষয়ে পিবিআই ক্রাইমসিন,ডিবি ও পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। ঘটনার রহস্য তাড়াতাড়ি বের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *