মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটির শেষ কর্ম দিবসে অনুষ্ঠিত হয়ে গেল মুন্সীগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা ঈদ পূনর্মিলনী ও আলোচনস সভা।
শনিবার (৫ এপ্রিল) মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটে শখের হাঁড়ি রেস্তোরাঁয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এই পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ ইলিশ ভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত বক্তাগন মুন্সীগঞ্জ জেলাসহ সারা দেশের যে সকল গনমাধ্যম কর্মীগণ নির্যাতিত হবেন তাদের পাশে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর সঞ্চালনায় এবং সহ-সভাপতি আবু নাসের লিমন ও সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদের সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এসময় তাদের সার্বিকভাবে সহযোগীতা করেন কোষাধ্যক্ষ কমিটির মো. মিঠু তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যূৎ, সহ-কোষাধ্যক্ষ মো. জাহিদ হোসেন ও কার্যকরী সদস্য মো. ফিরোজ আলম বিপ্লব।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত সাংবাদিক সগীর আহাম্মেদ মাসুম, ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, আক্তার হোসেন, আনিসুর রহমান নিলয়, হারুন অর রশিদ, নাজমুল ইসলাম, রেহমান আসাদ, গোপাল দাস হৃদয়, দীপু মালাকার, মো. সৌরভ, মুন্সীগঞ্জ জেলা থেকে আগত সাংবাদিক মো. মাহবুবুর রহমান, মো. মঞ্জুর মোর্শেদ, রাসেল মাহমুদ, শহীদ ই হাসান তুহিন, জসিম উদদীন দেওয়ান, আব্দুল্লাহ নুর তুষার, সুমিত সরকার সুমন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান।
আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *