ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে দোহারে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকার দোহারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দোহার শাখার আয়োজনে উপজেলা প্রাঙ্গণ হতে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দোহার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়। সভায় হামলাকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, এস এম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা  ও কলাম লেখক ইব্রাহিম খলিল সবুজ, সিদ্দিকুর রহমান শিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল,  ডা, বোরহান উদ্দিন, মনির মোল্লা, আব্দুল মালেক,রুকনদ্দিন, মীর নুরুল ইসলাম,শাজাহান বিশ্বাস, দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *