দোহারে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।  বুধবার রাতে বিষপান করে আত্মহত্যা করে। জাহাঙ্গীর উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকার ইস্রাফিলের ছেলে।  জাহাঙ্গীরের ৬ বছরের একটি কন্যা সন্তান আছে।

জানা যায়, জাহাঙ্গীর টানা দশ বছর  ঘর সংসার করেন তার স্ত্রীর সাথে। কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় স্ত্রীর সাথে  প্রায়ই ঝগড়া হতো জাহাঙ্গীরের। জাহাঙ্গীরের অসুস্থ থাকায় তার চিকিৎসা খরচ বেড়ে যায়। এই সময় জাহাঙ্গীর রিকশা চালানো শুরু করলে স্বামীর রিকশা চালানো পছন্দ হয়নি স্ত্রীর।   এই পেশা মেনে না নিয়ে তাদের মাঝে দূরুত্ব তৈরি হয়। জাহাঙ্গীরকে  ছেড়ে তার বাবার বাড়িতে চলে আসে তার স্ত্রী। পরে জাহাঙ্গীর তার শ্বশুরু বাড়িতে তার স্ত্রীকে আনতে গেলে  অপমান করে বাসা থেকে বের করে তাকে। জাহাঙ্গীর বাড়িতে এসে অভিমান করে বুধবার ( ৯ সেপ্টেম্বর) রাতে বিষ খেয়ে  আত্মাহত্যা করে । তার বিষ খাবার ঘটনা জানতে পারলে তাকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *