সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেইটের নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা- ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে প্রকল্প কাজের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকৌশলী হানিফ মোরশেদী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো.নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো.হুমায়ন কবির, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজাহার বেপারী, সাধারণ সম্পাদক কাজী মো.আবুল কাশেম,মজিদ মেম্বার,সুবাহান মাদবর,ডা:মাসুদ খান,ইমান আলী মাদবর, খোকন বেপারী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নগেন্দ্র কুমার সিংহ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবেদ সওদাগর, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম,হৃদয় মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *