এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল থেকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে ঐ এলাকার মেছের আলীর ছেলে আবুল শেখ ও বাবুল শেখের বিরুদ্ধে। এব্যাপারে পরিবানু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসী শামীম হোসেন আটপাড়া মৌজার আরএস ৩৮ নং খতিয়ানের ১০৫৪ দাগের ৫৮ শতাংশ সম্পত্তি হতে সোয়া ১০ শতাংশ বাড়ীর সম্পতি ক্রয় সুত্রে মালিক হন। পরবর্তীতে ২য় পক্ষ আবুল শেখ ও বাবুল শেখদ্বয় নালিশী সম্পত্তি জবর দখল করার পায়তারা চেষ্টা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ দেওয়ানীতে আদালতে পিটিশন মামলা নং-৩৩৫/২৫ ধারা-ফৌঃ কাঃ বিঃ দায়ের করেন। এতে শ্রীনগর থানা পুলিশ নালিশী সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য গত ২জুন লিখিত নোটিশ প্রদান করেন। ২য় পক্ষদ্বয় লিখিত নোটিশ প্রাপ্তির পর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল থেকেই নালিশী সম্পত্তিতে জোড় পূর্বক ঘর নির্মানের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকেসহ তার পরিবারের লোকজনদেরকে খুন জখম করবে বলে হুমকি করেন।
এব্যাপারে অভিযুক্ত আবুল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি আমি ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখলে আছি। আমি যতটুকুর মধ্যে বসবাস করে আসছি এবং সেখানে একটি রান্নাঘর তুলছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর জানান, ঐ জায়গা একই দাগের এজমালী সম্পত্তি। এখনও সীমানা নির্ধারণ করা হয় নাই। আবুল শেখ তার বসত করা জায়গা ঘর তুলছেন।
শ্রীনগর থানার এসআই আজাদুর রহমান বলেন, আমি উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি এবং মৌখিকভাবে কাজ না করার জন্য বলেছি
