নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত শিখরে পৌছাতে পারে না। যাদের মধ্যে শিক্ষা নেই তারা কখনো ভিতরের আলো দেখতে পায় না। তাই আমাদের সকলকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে বলে মন্তব্য করে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিলস্ হাইস্কুলে উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন. শিক্ষার মান উন্নয়নে সংসদে প্রস্তাব পেশ করবো বলে আশ্বাস দেন।
দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল , নবাবগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, ড্যাফোডিলস্ হাইস্কুলের প্রধান মো. এরশাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়নের সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিনসহ উপজেলার মাধ্যমিক প্রধান শিক্ষক শিক্ষিকাসহ আরও অনেকে।
