সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩টি গাঁজা গাছ, ২ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সিরাজদিখান পুলিশের এসআই শাহ আলী জানান, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনা এবং অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন দক্ষিণ বাহেরঘাটা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাটা গ্রামে অভিযান চালিয়ে নান্নু মোল্লা (৭০) ওরফে নান্নু মোল্লার বসতবাড়ির আঙিনা থেকে ৩টি তাজা গাঁজা গাছ, ২ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের জন্য ব্যবহৃত ২টি মাটির কলকি উদ্ধার করা হয়। এসময় গাছের পরিচর্যাকারী নান্নু মোল্লা ওরফে নান্নু মোল্লা, পিতা- মৃত সাত্তার মোল্লা, সাং- দক্ষিণ বাহেরঘাটা, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার এসআই শাহ আলী আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদক ও গাঁজা চাষের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
