সিংগাইরে ৩ শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩’শ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩ মানিকগঞ্জ)। রবিবার(৯ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চারিগ্রাম এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন-উপজেলার গোবিন্ধল এলাকার ইউনুস আলীর ছেলে সোহাগ (৩১) ও চারিগ্রামের আলতাব হোসেনের ছেলে শাহ আলম ওরফে রাজিব (২২)।
র‌্যাব সূত্রে জানা গেছে, উপজেলার চারিগ্রাম এলাকায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযান চালান। অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে তারা আটক করেন। আটককৃত মাদক কারবারিদের দেহ তল্লাশি করে ৩ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে জানা যায়।
মানিকগঞ্জ র‌্যাব-৩ এর এএসপি উনু মং  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ ও রাজিবকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *