সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মা,মেয়ের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ায় অভিমান করে মেয়ে শাহাজাদী (১৬) আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। রবিবার(৯ মে) দিনগত রাত সাড়ে ৯টা দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজাদী আক্তার(১৬) ওই এলাকার মো.জীবন হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার ও লাইলাতুল কদরের নামাজ না পড়ে শাহাজাদী মোবাইল চালাতে ছিল। মা রাগ করে মোবাইল ছিনিয়ে নিয়ে এশা ও লাইলাতুল কদরের নামাজ পড়তে বলে।এতে মেয়ে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে অভিমান করে পরিবারের অজান্তে বসত ঘরের দরজা বন্দ করে ফ্যানের সাথে ওঁড়না পেছিয়ে ফাঁস নেয়। বাড়ির লোকজন বেশ কিছুক্ষন পর না পেয়ে ডাকাডাকি করে । কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঁঙ্গে ঘরে প্রবেশ করে। ততক্ষনে তার মৃত্য হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত)আবুল কালাম পিপিএম বলেন-আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
