কেরানীগঞ্জে দুঃস্থদের মাঝে মডেল থানা আ’লীগের ঈদ সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা আ’লীগের উদ্যোগে কয়েক শতাধিক অসহায়,গরীব
দুঃস্থ ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।   সোমবার সকালে মডেল থানার ঘাটারচর এলাকায় মডেল থানা আ’লীগ কার্যালয় থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই ঈদ সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, শাড়ি ও বিভিন্ন খাদ্য দ্রব্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জ মডেল থানা আ’লীগের আহবায়ক মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মডেল থানা আ’লীগের যুগ্ম  আহবায়ক শফিউল আজম খান বারকু,আ’লীগ নেতা শাহাবুদ্দিন শাহা, ডা. শাওন, হাজী আবু সিদ্দিক, এ্যাডভোকেট এনামুল হক,শাহাদাৎ হোসেন প্রমুখ। এই অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মডেল থানা আ’লীগের যুগ্ম আহবায়ক আলতাপ হোসেন বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *