যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নবাবগঞ্জের আনোয়ার হোসেন আনু

স্টাপ রিপোর্টার. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের মত একটি গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেয়েছেন ঢাকার নবাবগঞ্জের আনোয়ার হোসেন আনু। গত ৩/০২/২০ইং তারিখে যুবদলের কেন্দ্রীয় কমিটির ১১৪ সদস্য বিশিষ্ট একটি আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগের কমিটিতে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও একবার সহ-ক্রীড়া সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেণ। আনুর সাংগঠনিক কর্ম দক্ষতার কারণে আজ বিএনপির অন্যতম সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুবদলের একটি গুরুত্বপূর্ণ পদে তিনি জায়গা করে নিয়েছেন।
আনোয়ার হোসেন আনু নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কাহুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে শহিদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছেন। এ রাজনীতি করতে গিয়ে বর্তমান সরকারের আমলে বারবার কারা বরণ করার পরও সাহসিকতার সাথে এখনো মাঠে সক্রিয় রয়েছেন।
তিনি ঢাকা রাজধানীর মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডে স্থায়ী ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তিনি এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং এ ওয়ার্ডে এ নিয়ে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে দুইবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেণ। ২০১৫ সালে কাউন্সিলর পদে নির্বাচন করতে গিয়ে ভোটের মাঠে অনিয়ম থাকায় তখন বিএনপি নির্বাচন বয়কট করেণ এবং ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ান।
এরপর চলতি বছর ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করেণ। আনু জানান সেই নির্বাচনেও ইভিএম কারচুপির কাছে তিনি পরাজিত হন। আনু একজন সৎ ও সাহসী রাজনীতিক আর এ জন্যই তিনি রাজনীতিতে সফলতার সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *