নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে মতবিনিময় সভা

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় তিনি বলেন, মুজিব আমাদের অহংকার তার জন্ম হয়েছে বিধায় আমরা এই সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাড়িয়ে। সেই নেত্রীর উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষে আসুন আমরা এক হয়ে কাজ করি। গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আহমেদের সভাপতিত্বে এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ন কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসেন, মো. মোস্তাক আহমেদ, আহসান, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদসহ  উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *