এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ডে এ নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুন্সীগঞ্জ-১আসনের হাতপাখার মার্কার এমপি প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখা, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা শাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
