কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের ঢাকা -২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন আগামী ১২ ই ফেব্রুয়ারি ব্যাপক উৎসবমুখর ভাবে অনুষ্ঠিত হবে। একটি দল গুপ্ত হামলা চালিয়ে,গুলি চালিয়ে এবং বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।
কিন্তু অন্তর্বতীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের জনগণ ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বদ্ধপরিকর। সারাদেশে বিএনপি’র জোয়ার উঠেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নির্বাচনী প্রচারণা কার্য কার্যকলাপ চালানোর সময় এসব কথা বলেন। আমান আরো বলেন, আজকে জনগণ তাদের ভোটের অধিকার আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে এনেছে।আগামী ১২ ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলার জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
বুড়িগঙ্গায় বেগম খালেদা জিয়াকে দিয়ে বাবুবাজার ব্রিজ করিয়েছি, আমরা ওয়াশপুর ব্রিজ করেছি,হযরতপুরের আলিপুর ব্রিজসহ বিভিন্ন ইউনিয়নে একাধিক ব্রিজ করেছি। কেরানীগঞ্জের এমন কোন জায়গা নেই যে আমরা ব্রিজ করেনি, রাস্তাঘাট করিনি। ১৯৯১ সন থেকে আমি কেরানীগঞ্জে চারবার এমপি হয়েছি। কেরানীগঞ্জে ৯৫ ভাগ বাড়ি ঘরে বিদ্যুৎ ছিল না আমরা সেখানে বিদ্যুৎ দিয়েছি। কেরানীগঞ্জকে উন্নয়নের জন্য, শান্তির জন্য, মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাসমুক্ত করার জন্য, কেরানীগঞ্জ কে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, বিএনপি নেতা মহিউদ্দিন মাহিন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,যুবদল নেতা মাসুদ রানাসহ হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
