নবাবগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে করোনা ভাইরাসের দুর্যোগের মুহুত্বে অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ১৪’শ পরিবারের মাঝে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির পক্ষে তিনি নিজ উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এব্যাপারে জেলা সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, করোনা ভাইরাস এর কারনে কর্মহীন মানুষগুলো পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এখন সকলেরই দায়িত্ব এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। দোহার-নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমান এমপি বিভিন্নভাবে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষদের সহযোগিতা করছেন। মাননীয় এমপি মহোদয়ের পক্ষে আমি নিজ উদ্যোগে প্রায় ১৪’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *