দোহারের জয়পাড়ায় স্বর্ণের দোকানে চুরি

মো.কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া  হাইস্কুল মার্কেটে ‘সেতু অলংকার’ নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে ।শনিবার সকাল নয়টার দিকে দোকানের কর্মচারী প্রদীপ এসে দোকান খুলে দেখে দোকানের পেছনের ভ্যান্টিলেটর খুলে ভেতরে প্রবেশ করে দুটি সিন্ধুক ভেঙ্গে সাড়ে আটভরি স্বর্ণ  ও ১২০ ভরি রুপা এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় চুরেরা।

জানা যায় বৃহস্পতিবার প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় । শুক্রবার যথারীতি ওই মার্কেটে সাপ্তাহিক বন্ধের কারণে সব স্বর্নের দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলে দেখে দোকান  থেকে সাড়ে আটভরি স্বর্ণ ১২০ ভরি রুপা এবং নগদ টাকা খোঁয়া গেছে।

এ বিষয়ে সেতু অলংকারের মালিক প্রদীপ কুমার দাস বলেন, আমার দোকানে এর আগেও চুরি হয়েছে। এছাড়া কয়েকবার প্রতারণারও স্বীকার হয়েছি । তিনি বলেন, সম্প্রতি বাড়ির স্বর্ন দোকানে রেখে মানিকগঞ্জ বেড়াতে গিয়েছিলাম দু’দিন আগে। এসে দেখি সব শেষ।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানার এসআই মো. কামরুল হাসান। তিনি বলেন ঘটনাটির তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *