দোহারে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

সাকিব হোসেন:  ঢাকার দোহার উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখার সুযোগ করে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ,পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের  নারীদের স্বাবলম্বি করতে সেলাই মেশিন বিতরণ করা  হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রহিমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  উল্লেখ্য: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *