স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও এ ভাইরাসে দিন দিন আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। এতে প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বহুগুনে। তাই স্বাস্থ্যে সুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে ঘরমুখি হতে হয়। ফলে কর্মজীবি মানুষগুলি হয়ে যায় কর্মহীন। যে কারণে অস্বচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর ও খেটে খাওয়া দরিদ্র মানুষ খাদ্য সংকটে ভুগছে।
করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দী এসব কর্মহীন পরিবারের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় খাদ্য সহায়তা প্রদান করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়‘ইয়ুথ এগেইন্সট কোভিড-১৯ ক্যাম্পেইন’ পরিচালনা করছে সংস্থার যুব কার্যক্রম ‘ইয়ুথ এসেম্বলি’।
মঙ্গলবার (১৯ই মে) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদাবরে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে “ওয়েভ ফাউন্ডেশন ও ইয়ুথ এসেম্বলি”র নিজস্ব অর্থায়নে কাউন্সিলর আলহাজ। আবুল কাশেম এর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দরিদ্র কর্মহীন ১০০ পরিবারের মধ্যে নগদ অর্থ-সহায়তা প্রদান করেন।
এ সময় ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন- কমিউনিটি অর্থায়ন কর্মসূচির পরিচালক মো. কফিল উদ্দিন আহমেদ, কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক নাজমা সুলতানা লিলি, ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের সমন্বয়কারী হোসাইন ইসলাম রিপন, রিজিওনাল সমন্বয়কারী মো. আরিফ সিকদার, এরিয়া সমন্বয়কারী মো. ফারুক আহমেদ, ইউনিট ম্যানেজার মোহাম্মদ সোলায়মান, কিরণ রয়, ইউনিট-১১১, শ্যামলী অফিসের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
