নবাবগঞ্জের ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুরে করোনাভাইরাস উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জের ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত কামাল আহম্মেদ উপজেলার কৈইলাইল ইউনিয়নের মাশাইল গ্রামের বাসিন্দা।

কামাল দীর্ঘ ১০/১২ দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে ভোগে। মঙ্গলবার (১৯ মে) সাভারের হেমায়েতপুরে মারা তিনি যাযন। নিহতের স্বজনেরা লাশ নবাবগঞ্জে এনে উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলের কাছে সার্বিক সহযোগীতা চাইলে তার নেতৃত্বে আরও কয়েকজন মুসল্লি মৃত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে শরীর থেকে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করিয়ে গোসল করানো হয়। পরে জানাজা পড়িয়ে দুপুর আড়াইটার দিকে দাফনের জন্য কৈলাইল পাঠানো হয়।

লাশ দাফন কাজে এলাকায় জটিলতা দেখা দিলে নবাবগঞ্জ থানা পুলিশের সাহায্য নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

উপরোক্ত বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট টিমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *