সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পাঁচ দিনব্যাপী নাট্যমেলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে প্রথবারের মতো নাট্যমেলা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-সিরাজদিখান থিয়েটারের অসংখ্য গুণী অভিনেতা। মেলার আয়োজন করেছেন সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সিরাজদিখান থিয়েটার ।
গত সোমবার (০৪ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া সিরাজদিখান ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ।
এ নাট্যমেলায় মঞ্চ অভিনেতা আবুল কালাম আজাদ,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সুব্রত দাস রনক, অভিনেত্রী কান্তা নূর, সেতু,পূনির্মা,অর্থি,নার্গিস,, নাট্যনির্মাতা শহিদুল ইসলাম বাবুু, জুলহাস শেখ,এডভোকেট সুব্রত মন্ডল,খোকন মন্ডল,শান্তি কাঞ্চন দে সানি,নাসিরউদ্দিন,জলিল শেখ, লিটু কবিরসহ সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সিরাজদিখান থিয়েটার থেকে অর্ধ্যশতাধিক নাট্যজন অংশ নিয়েছেন।
৫ দিনব্যাপী নাট্য মেলায় পালানাটক ও মঞ্চনাটক মিলে মোট চারটি নাটক প্রদর্শিত হবে। যেখানে প্রতিটি নাটক টিকিট ছাড়া দেখতে পারবেন দর্শকরা। এছাড়া দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সিরাজদিখান থিয়েটার নাট্যমেলায় থিয়েটারের তিনজনকে গুনী স্বীকৃতি (পুরস্কার) দেওয়া হয়। নাটক শিল্পে প্রত্যক্ষ অবদান যারা রেখেছেন।
আয়োজনের বিষয়ে জানতে চাইলে পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত সুব্রত দাস রনক ও নাট্যকার শহিদুল ইসলাম বাবু বলেন, সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সিরাজদিখান থিয়েটারের গুণী নাট্যকর্মীদের সম্মেলনের মাধ্যমে একত্রিত করার জন্য আমাদের এ প্রয়াস। শিল্প আন্দোলনের মাধ্যমে আমরা নাট্যকে তরান্বিত করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *