এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর হোসেন আলী ময়দানে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ খালেক এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ সেলিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, খেলায় উদ্ধোধক হিসবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আঃ মতিন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সবিতা রানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মৃর্ধা,
সাবেক সিনিঃ শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, সাবেক মেম্বার ফারহান সাত্তার হোসেন, মহসিন আলম, ইংল্যান্ড প্রবাসী শফিকুল ইসলাম চঞ্চল, ইতালী প্রবাসী ফারুক আলী, সাইফুল ইসলাম খোকন, ব্যবসায়ী নাজমুল হাসান রাজিব, ইউপি সদস্য কার্তিক মন্ডল, যুবলীগ নেতা পলাশ দেওয়ান, ক্রীড়া পরিচালক দিপু, নাসিম মৃধাসহ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
