সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসা. লাবনী বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ আলাল দেওয়ান,তাছলিমা বেগম,রাশেদা বেগম ও মোঃ আমজাদাহ সহ আরো দুজনের বিরুদ্ধে।
রবিবার (১০ অক্টেবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের সুজানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোসা.লাবনী বেগম সুজানগর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু তাহের দেওয়ানের স্ত্রী। এঘটনায় মোসা. লাবনী বেগম চারজনের নাম অন্তর্ভুক্ত করে রবিবার রাতে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আমার স্বামী প্রবাসে থাকায় আমাকে একা পেয়ে আমার বাড়িতে যে কোন গাছ লাগাতে গেলে মোঃ আলাল দেওয়ান,তাছলিমা বেগম,রাশেদা বেগম ও মোঃ আমজাদ মিছে তালবাহানায় গায়ে পওে ঝগড়ার সৃস্টি করে।। লাবনী বেগম প্রতিবাদ করিলে মোঃ আমজাদ লাবনী বেগম কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতে মোঃ আলাল দেওয়ান,তাছলিমা বেগম,রাশেদা বেগম ও মোঃ আমজাদাহ সহ আরো দুজনের বিরুদ্ধে লাবনী বেগম সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করে বাড়িতে আসলে মোঃ আলাল দেওয়ান,তাছলিমা বেগম,রাশেদা বেগম ও মোঃ আমজাদাহ সহ ৩ থেকে ৪ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লাবনী তাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে তারা তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে লাবন কে তার বড় ভাই সোহেল শেখসহ আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহত লাবনী জানান, স্বামী প্রবাসে থাকায় মাঃ আলাল দেওয়ান,তাছলিমা বেগম,রাশেদা বেগম ও মোঃ আমজাদ তাকে প্রায়ই মারধর করতে আসেন। প্রতিবাদ করলেই তাকে মারধর করে। এঘটনায় তিনি চার জনের নাম অন্তর্ভুক্ত করে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেন।
সিরাজদিখানা থানার ডিউটি অফিসার এসআই রোজীনা খাতুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *