নিজস্ব প্রতিবেদক. ঢাকার দোহার উপজেলায় প্রেমের টানে স্পেন প্রবাসীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিককে নিয়ে উধাও হয়েছেন গৃহবধু রিমু আক্তার। গৃহবধু রিমু আক্তার ইকরাশী সড়কপাড় এলাকার জিন্নত আলীর ছেলের স্ত্রী।
এব্যাপারে স্পেন প্রবাসী রিমুর স্বামী শাহীন মুঠোফোনে নববাংলাকে বলেন, আমি ৮ বছর ধরে আমার স্ত্রীকে নিয়ে সংসার করছি। আমাদের দুই বছরের কন্যা সন্তান আছে। কিন্তু হঠাৎ আমার স্ত্রী গত ২৮ জুলাই দুপুরে বড় বোন সিমু আক্তারের শ্বশুর বাড়ি ইকরাশী যায়। সেখানে জয়পাড়া কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। এব্যাপারে আমরা শুরুতে থানায় একটি নিখোঁজ জিডি করেছি।
শাহীন আরোও বলেন, পরবর্তী সময়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে জানতে পারি আমার স্ত্রী তার পুরনো প্রেমিক বৌ বাজার এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে রবিনের সাথে পালিয়ে গেছেন। রবিন জয়পাড়া বাজারের লন্ডন প্লাজা (সাবেক ভূতের গলিতে) কাপড় ব্যবসায়ী।
শাহীন আরোও অভিযোগ করে বলেন, আমার ধারনা আমার স্ত্রী বোন সিমু তাদেরকে পালাতে সহযোগিতা করেছে। রিমু আমার দেওয়া ডায়মন্ডের নাক ফুল, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে চলে গেছে।
